রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় করোনায় মৃত্যুবরণকারী যুবলীগ নেতার দাফন সম্পন্ন: শোক

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান কান্ত’র (৪২) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বদরুজ্জামান কান্ত (৪২) সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা জাহাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের ছেলে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, করোনা সনাক্ত হওয়ার পর কোভিড নিউমোনিয়া নিয়ে বদরুজ্জামান কান্ত গত ২৫ জুলাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্য বিধি মেনে তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে তার বাড়ি লকডাউন করার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।

বুধবার সকালে বদরুজ্জামান কান্ত’র মরদেহ গ্রামের বাড়িতে পৌছানোর পর বেলা সাড়ে ১১ টার দিকে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এনিয়ে, সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন।

এদিকে সাবেক যুবলীগ নেতা বদরুজ্জামান কান্ত’র অকাল মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর।
সূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান