রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের ২৮তম মৃত্যু বার্ষিকী পালিত

৯নং সেক্টেরের সাবসেক্টর কমান্ডার, শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি ও সংগঠক বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের ২৮তম মুত্য বার্ষিকী বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে পালিত হয়েছে।

গতকাল ২৩ জুলাই, শুক্রবার দেবহাটা উপজেলা টাউনশ্রীপুর গ্রামে তার নিজ বাড়ীতে সকাল থেকে কোরান খানি, দুপুরে টাউনশ্রীপুর উত্তর পাড়া জামে মসজিদ, টাউনশ্রীপুর দক্ষিনপাড়া জামে মসজিদ, টাউনশ্রীপুর বাজার জামে মসজিদ, আজিজপুর দক্ষিনপাড়া জামে মসজিদ, আজিজপুর উত্তর পাড়া জামে মসিজদের জুম্মা নামাজের পর আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। উত্তর পাড়া টাউনশ্রীপুর জামে মসজিদ সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

মসজিদের সেক্রেটারী নুরুল ইসলাম সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রশিদ, জেলা ছাত্র লীগের সভাপতি আশিকুর রহমান, ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল কাদের, রাফসান গ্রুপের ব্যবস্থপনা পরিচালক আবু হাসান, ইউ, পি সদস্য শহিদুল্ল্যাহ গাজী প্রমুখ।

প্রধান অতিথি আলহাজ্জ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার নিজের জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে নিজেকে উৎস্বর্গ করেন। কখনো নিজেকে কারোর কাছে বিক্রি করে দেন নি। অত্যন্ত নিষ্টার সাথে তার উপর দায়িত্ব পালন করেন এবং সব সময় মানুষকে সৎ ও সত্যের পক্ষে পরিচালনা করতেন। দোয়া অনুষ্ঠান শেষে টাউনশ্রীপুর হাইস্কুল চত্ত্বরে শাজাহান মাষ্টারের কবর জিয়ারত মধ্য দিয়ে দিনবাপী অনুষ্ঠান মালা শেষ হয়। সমগ্র অনুষ্ঠান মালা পরিচালনা করেন বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের জ্যৈষ্ঠ পুত্র ফারুক মাহবুবার রহমান।

একই রকম সংবাদ সমূহ

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীবিস্তারিত পড়ুন

হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

খুলনায় ১৬ বছর বয়সী মেয়ে নির্জনা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলকবিস্তারিত পড়ুন

সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী

পার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী