বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় গণহত্যা দিবসের আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলন

২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার এ উপলক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডা. আব্দুল লতিফ, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তীতু মির, প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, শিক্ষা অফিসার মো. শাহজাহান, প্রকল্প বাস্তবায়ণ অফিসার শফিউল বাশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি আবু রায়হান তিতু প্রমুখ।

এছাড়া সন্ধ্যা ৭টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরাল ও উপজেলা মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্জলন করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

শহীদদের স্মরণে দেবহাটা প্রেসক্লাবের মোমবাতি প্রজ্জলন

২৫মার্চ কালো রাতের শহীদদের স্মরণে দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা মোমবাতি প্রজ্জলন করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলা মুক্তমঞ্চ প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জলন করে শহীদদের স্মরণ করা হয়।

এসময় উপস্থিত থেকে মোমবাতি প্রজ্জলনে অংশ নেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক কবির হোসেন, কার্যনির্বাহী সদস্য এম,এ মামুন, এসএম নাসির উদ্দীন, সাংবাদিক উত্তম কুমার সহ কর্মরত সাংবাদিকরা।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়