সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় নারীকন্ঠ উন্নয়ন সংস্থার শিক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন

দেবহাটায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একীভুত শিক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নারীকন্ঠ উন্নয়ন সংস্থা (এনইউএস) এর আয়োজনে এবং ডিআরআরএ’র আর্থিক সহোযোগিতায় দক্ষিন সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পারুলিয়া, সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

একীভুত শিক্ষা বিষয়ক ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহাজান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম।

প্রশিক্ষনে অংশ গ্রহন করেন পারুলিয়া জেলিয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার ঘোষ, দক্ষিন সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছলিমুল্লাহ, পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াদ আলী, উত্তর সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহান-আরা খাতুন, সখিপুর দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালি মুখার্জি, চাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার, পারুলিয়া মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসিন আলী, হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খাতুন, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, নাজিরেরঘের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসান আলী, ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তালিম হোসেন, ইদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত কুমার মন্ডল, উত্তর আস্কারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্তোস কুমার ঘোস প্রমুখ।

প্রশিক্ষন পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন এনইউএস এর প্রাইড প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এস,এম মুজিবর রহমান ও কমিউনিটি মবিলাইজার সুবর্না পারভীন এবং উপস্থিত ছিলেন কিশোরী প্রকল্পের উপজেলা সুপার ভাইজার নজিফা খাতুন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান