বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে ৩ যুবক পরপারে

সাতক্ষীরার দেবহাটায় মোটরসাইকেল দূর্ঘটনায় তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় অভিমুখে তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দূর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার পুষ্পকাটির মফিজুর কারিকরের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী সজিব হোসেন (২৭), সাতক্ষীরা সদরের বুলারাটি গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ওই তিন মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে কালীগঞ্জ অভিমুখ থেকে তাদের বাড়ী পুষ্পকাটি অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা একটি রেইনট্রির গায়ে আছড়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই তাদের তিন জনের মৃত্যু হয়।’

তাদের ধারনা- ‘মাদকাসক্ত অবস্থায় মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটতে পারে।’

দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব সাহা বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শনসহ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণের প্রক্রিয়া চলছে।’

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো বলেন, ‘বাইক আরোহীরা মাদকাসক্ত অবস্থায় ছিল কিনা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি