সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান সবুজের জনসেবায় নানা উদ্যোগ

সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। গত ২১ মে ২য় ধাপে দেবহাটায় অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। এতে দেবহাটা উপজেলা পরিষদে ৩ পদে ৯জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। যার মধ্যে হাবিবুর রহমান সবুজ সর্বোচ্চ ভোট পেয়ে ২য় বারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়ন নিয়ে গঠিত দেবহাটা উপজেলা। যার আয়তন ১৭৬.৩৩ বর্গ কিলোমিটার যা ৬৮ বর্গমাইলের সমান। এই উপজেলায় জনসংখ্যা ১,৫১,৭১৭ জন। আর এখানে বর্তমানে ভোটার রয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৫২৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৫৫ জন। মহিলা ভোটার ৫৫ হাজার ৪৭১ জন। সদ্য শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৪৫% ভোট কাস্ট হয়। এরমধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ৩৬ হাজার ৮শত ৬৮টি ভোট।

হাবিবুর রহমান সবুজ জানান, ২০০০ সালে দেবহাটা পাইলট হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। পরে দেবহাটা কলেজ থেকে ২০০২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজ থেকে ২০০৭ সালে ডিগ্রি পাশ করে খুলনা বিএল কলেজে স্নাতকোত্তর ডিগ্রি (মাস্টার্স) ভর্তি হন। সেখান থেকে ইসলামিক ইতিহাসে ২০০৯ সালে উত্তীর্ণ হন। এর মধ্যে তিনি ২০০০ সালে ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেন। টানা ২০১২ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পান তিনি। বর্তমানে তিনি জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কালিগঞ্জ উপজেলার রতনপুর ডিআরএম আইডিয়াল কলেজে প্রভাষক হিসাবেও দায়িত্ব পালন করে চলেছেন।

তিনি আরো জানান, ছাত্র রাজনীতি করা কালে তার তীব্র ইচ্ছা জাগে জনগণের প্রতিনিধি হিসাবে মানুষের পাশে থাকবেন। তারই ধারাবাহিকতায় ৩৩ বছর বয়সে প্রথম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন। সেবার তিনি ২৫ হাজার ভোট পেয়ে জয়ী হন। পরবর্তীতে ২য় বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রায় ৩৭ হাজার ভোট পেয়েছেন। তিনি মনে করেন যে ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত ছোট এই উপজেলায় যে পরিমান ভোট পেয়েছেন তা দেশের সর্বোচ্চ ভোট। এবার নির্বাচনে জয়ী হয়ে অনিয়ম-দুর্নীতি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন তিনি।
এছাড়া সরকারের উন্নয়ন সঠিক ভাবে বাস্তবায়ন ও মানুষের কাছে তুলে ধরতে কাজ করবেন তিনি।
পাশাপাশি গ্রাম পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার করতে মসজিদ এবং মন্দির ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের সহযোগীতা কমনা করেছেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী