শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় র‍্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরনের মধ্য দিয়ে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) উপজেলা উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুরুতে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসের আলোচনা সভায় জেলা সমবায় দপ্তরের পরিদর্শক মুর্শিদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।

বক্তব্য দেন দেবী শহর এগ্রিকালচার এন্ড ফিশ ফার্মিং সোসাইটির সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, আব্দুল ওহাব, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পাল, বিআরডিবির সাইফুল্লাহ, সমবায় সমিতির পক্ষে বাসুদেব, দ্বিপবন্ধু, কৃৃষ্ণপদ সরদার প্রমুখ।

সভায় অনিক ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক আবু সাঈদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেল সমবায় অফিসের সহকারী পরিদর্শক মালতি রানী, শিরিনা খাতুন, অফিস সহকারী মিজানুর রহমানসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দরা।
পরে ভালো কাজে অবদান রাখায় ১০ সংগঠনকে সম্মাননা ক্রেস্ট পুরস্কার তুলে দেওয়া হয়।

যার মধ্যে কুলিয়া পূর্বপাড়া সেচ ও কৃৃষি খামার সমবায় সমিতি, দেবীশহর এগ্রিকালচার এন্ড ফিস ফার্মিং কোআপাটিভ সোসাইটি, দেবহাটা ইউসিসি লিমিটেড, নাংলা আদর্শ বহুমুখী সমবায় সমিতি, চাঁদপুর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, পল্লী কৃষি উন্নয়ন সমবায় সমিতি, দেবহাটা আহছানীয়া বহুমুখী সমবায় সমিতি, নাংলা অনিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, কুলিয়া অংকুর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, জনপ্রিয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।

একই রকম সংবাদ সমূহ

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধবিস্তারিত পড়ুন

জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ঐক্যবদ্ধভাবেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস