বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকা দৈনিক প্রথম আলোর সম্পাদকসহ অভিযুক্তদের বিচারের দাবীতে মানববন্ধন

দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকা দৈনিক প্রথম আলোর
সম্পাদকসহ অভিযুক্তদের বিচার চেয়ে আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি মীর আজহার আলী শাহীন’র সভাপতিত্বে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক প্রথম আলো দীর্ঘদিন ধরে সরকারবিরোধী লেখনীর মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাঁধাগ্রস্থ করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে দেশ যখন উন্নয়নশীল দেশের কাতারে দাঁড়িয়েছে। ঠিক সেই মুহুর্তে দেশের একটি কুচক্রী মহল দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে মরিয়া হয়ে নানামুখী ষড়যন্ত্র ও দেশবিরোধী
কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। একজন শিশুর হাতে ১০ টাকা দিয়ে তার ছবি তুলে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দেশের উন্নয়নের গতি রোধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দৈনিক প্রথম আলো পত্রিকার প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদ এর বিরুদ্ধে দেশের শান্তিকামী জনগণ স্বাধীনতাবিরোধী কুচক্রী গোষ্ঠীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

দেশের সাধারণ জনগণ দেশের উন্নয়নে বাঁধাগ্রস্থকারী এ কুচক্রী দেশ বিরোধী দৈনিক প্রথম আলোর প্রকাশনা বন্ধ চায়। দেশের উন্নয়নের বাঁধাগ্রস্থকারী পত্রিকা দৈনিক
প্রথম আলো বর্জনসহ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং স্বাধীনতার স্বপক্ষের দেশের জনগণকে দেশবিরোধী চক্রান্তকারী দৈনিক প্রথম
আলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, আওয়ামী মৎস্যজীবী লীগ সদর উপজেলার সদস্য সচিব
মো. সাব্বির হোসেন, হারুন অর রশিদ, সদস্য শেখ নাসিমুর রহমান প্রমুখ।

এসময় মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল