শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং প্রশাসনের ভেতরে সক্রিয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রবিরোধী ওই ব্যক্তি ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন। তাদের তো অবৈধ টাকার অভাব নেই। টাকা পাচার করেও দেশের ভেতরে অগাধ টাকা রয়েছে। ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা অবৈধ টাকা দিয়ে সন্ত্রাসী টোকাইদের দিয়ে এখন বাড়ি-গাড়িতে আগুন লাগাচ্ছে। শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়ি নয়, গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেওয়া ভিন্ন দলের নেতাদের বাড়িতেও আগুন দিচ্ছে। এই মদদটা আসছে পার্শ্ববর্তী দেশ থেকে।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার লাশ দরকার। তার দলের নেতাকর্মীর লাশ হলেই তার ভালো হয়। আন্দোলন বেগবান করার জন্যই তার লাশ দরকার।

রুহুল কবির রিজভী দাবি করেন, ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং পুলিশ প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে সক্রিয় রয়েছে। তারা সক্রিয় হয়েছে বলেই বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও গত তিন দিনে দলের তিন নেতাকে হত্যার শিকার হতে হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

যশোর জেলা বিএনপির আয়োজনে এ স্মরণসভায় আরও বক্তব্য দেন বন- পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা, যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতারা।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল
  • ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান