বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে বিগত এক বছরে ব্যবসা পরিবেশের উন্নতি হয়নি : সিপিডি

দেশে বিগত এক বছরে ব্যবসার পরিবেশের উন্নতি হয়নি বলে জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

‘বাংলাদেশের ব্যবসায় পরিবেশ: উদ্যোক্তা জরিপ ২০২২’ নামের এক জরিপের ফলাফলে এ তথ্য তুলে ধরে সংস্থাটি। বলা হয় এতে, ‘২০২১ সালের তুলনায় ২০২২ সালে ব্যবসার পরিবেশের উন্নতি হয়নি দেশে।

রবিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

তিনি বলেন, সারাবিশ্বের পরিস্থিতি অস্থিতিশীল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এমনটি হয়েছে। খাদ্যপণ্য ও জ্বালানির বাজারের অস্থিরতা।

ফলে মূল্যস্ফীতিতে সবাই হাবুডুবু খাচ্ছে। দেশে জ্বালানি তেলের দামও বেড়েছে। এতে চাপে পড়েছেন ব্যবসায়ীরা।
ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ব্যবসায়ী পরিবেশের অবনতি স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে উত্তরণের পথকে মসৃণ হতে দেবে না।

বিষয়গুলো মাথায় রেখে এখনই নীতি-কৌশল ঢেলে সাজানো প্রয়োজন। আগামী নির্বাচনে এ বিষয়টি রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত হওয়া উচিত।

জরিপের ফলাফল বলছে, ২০২১ সালের মতো ২০২২ সালেও দুর্নীতিকেই প্রধান বাধা হিসেবে চিহ্নিত করছেন ব্যবসায়ীরা। জরিপে অংশ নেওয়া উদ্যোক্তার হার ৬৪ দশমিক ৬ শতাংশ।

দুর্নীতির খাতভিত্তিক তথ্য চিত্র তুলে ধরে বলা হয়, আমদানি ও রফতানি প্রক্রিয়া সেবার ক্ষেত্রে ৭৫ শতাংশ, গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ পেতে ৪৯ শতাংশ, লাইসেন্স পেতে ৫৪ শতাংশ, কর প্রদানে ৪৮ শতাংশ দুর্নীতি হয়।

ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দুর্নীতির বাইরে বড় বাধা হিসেবে অবকাঠামো দুর্বলতা এবং অর্থসংকটের কথা বলেছেন ব্যবসায়ীরা। এ ক্ষেত্রে অবকাঠামো দুর্বলতার কথা বলেছেন ৪৪ দশমিক ৬ শতাংশ। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সীমাবদ্ধতার কথা বলেছেন ৪৩ দশমিক ১ শতাংশ। সম সংখ্যক উত্তরদাতা সরকারি প্রতিষ্ঠানের আমলাদের অদক্ষতার কথা বলেছেন। আর ৩৮ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের অস্থিরতাকে ২০২২ সালে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বড় বাধা বলে মত দিয়েছেন।

এছাড়া সরকারের নীতির অস্থিতিশীলতা, কর ব্যবস্থার জটিলতা ও উচ্চহারের করকাঠামকে দায়ী করেছেন যথাক্রমে ৩৫, ২৬ ও ২৫ শতাংশ উত্তরদাতা। দেশ থেকে অর্থপাচার হচ্ছে বলে মনে করেন ৪৪ শতাংশ উত্তরদাতা। তারা মনে করেন পাচার বন্ধে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়।

দেশের প্রধান ব্যবসাকেন্দ্র ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জের ৭৪ জন শিল্প উদ্যোক্তা এবং শীর্ষ কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে জরিপের ফলাফল নির্ধারণ করা হয়েছে। এতে অংশ নেওয়া উদ্যোক্তাদের মধ্যে বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র এই তিন ক্যাটাগরির প্রতিনিধি রয়েছেন।

গত বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে জরিপটি পরিচালনা করা হয়। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিউইএফ) গবেষণায় সহায়তা দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী