বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই আন্দোলনে শহীদদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা নয়, হাইকোর্টের রুল

জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরামসহ অন্যদের ‘জাতীয় বীর’ ঘোষণা না করার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৪ জুলাই) রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একইসঙ্গে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা না করার কারণ জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। পাশাপাশি জুলাই আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশের নির্দেশনা চেয়ে আরও একটি রুল জারি করা হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য সচিব ও অর্থ সচিবকে রুলে বিবাদী করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে সহিংস রূপ নেয়। সরকারি বাহিনীর গুলিতে এবং ক্ষমতাসীন দলের কর্মীদের হামলায় একের পর এক আন্দোলনকারী প্রাণ হারাতে থাকেন। রংপুরে বুক পেতে গুলি খাওয়া আবু সাঈদের মৃত্যু আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেয়। একই দিনে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রদল নেতা ওয়াসিম। রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণের সময় প্রাণ হারান মীর মুগ্ধ। মৃত্যুর আগে তার ‘পানি লাগবে কারও পানি’- এই মানবিক আহ্বান ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং মানুষের হৃদয়ে গভীর দাগ ফেলে।

উল্লেখ্য, ৫ আগস্ট পর্যন্ত চলা টানা আন্দোলনে হাজারের বেশি মানুষ প্রাণ হারান, যাদের ‘জুলাই শহীদ’ হিসেবে মনে রাখা হয়। এবার তাদের ‘জাতীয় বীর’ ঘোষণার বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছে।

ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয়, হাইকোর্টের রুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা না করার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৪ জুলাই) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একইসঙ্গে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরামসহ অন্যদের ‘জাতীয় বীর’ ঘোষণা না করার কারণও জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য সচিব ও অর্থ সচিবকে রুলে বিবাদী করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে সহিংস রূপ নেয়। সরকারি বাহিনীর গুলিতে এবং ক্ষমতাসীন দলের কর্মীদের হামলায় একের পর এক আন্দোলনকারী প্রাণ হারাতে থাকেন। রংপুরে বুক পেতে গুলি খাওয়া আবু সাঈদের মৃত্যু আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেয়। একই দিনে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রদল নেতা ওয়াসিম। রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণের সময় প্রাণ হারান মীর মুগ্ধ। মৃত্যুর আগে তার ‘পানি লাগবে কারও পানি’- এই মানবিক আহ্বান ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং মানুষের হৃদয়ে গভীর দাগ ফেলে।

উল্লেখ্য, ৫ আগস্ট পর্যন্ত চলা টানা আন্দোলনে হাজারের বেশি মানুষ প্রাণ হারান, যাদের ‘জুলাই শহীদ’ হিসেবে মনে রাখা হয়। এবার তাদের ‘জাতীয় বীর’ ঘোষণার বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী