শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে: ত্রাণমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সরকারি হাসপাতালগুলোতে সেবার মান নিম্নমানের বলেও মনে করেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) সকালে লালমনিরহাটে ‘সোনার বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

রোগীরা ঠিকমতো চিকিৎসা পায় না উল্লেখ করে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘তবে এবার সরকার স্বাস্থ্যখাতে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে। আমরা যদি অভিজ্ঞ জনবল সঠিক জায়গায় পদায়ন করতে পারি, তাহলে স্বাস্থ্যসেবার মান ফিরে আসবে।’

তিনি বলেন, ‘অসুখ হয়ে চিকিৎসা নেওয়ার চেয়ে, অসুখ যাতে কম হয় সেই ব্যবস্থা করতে হবে। সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। এদের মধ্যে নারীর সংখ্যায় বেশি। তারা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে স্বাস্থ্য সচেতন হিসেবে গড়ে তুলবে। যাতে মানুষের অসুখ কম হয়।’

বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘এর ফলে জেলার কিডনি রোগীরা এখন স্বল্প খরচে উন্নতমানের ডায়ালাইসিস সেবা নিজ জেলাতেই পাবেন। চিকিৎসার জন্য আর দূরবর্তী শহরে যেতে হবে না।’

সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, ডা. সেলিমা রহমান ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের অ্যাডহক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী এবং কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মোবাশ্বের আলোমসহ আরও অনেকেই।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন
  • বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী