বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কুলতিয়া প্রাইমারি স্কুলে

ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা

সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষের ছাদের একটি বড় অংশ ধসে পড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। ছাদের বিভিন্ন অংশের প্লাস্টার ও কংক্রিট খসে পড়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিআরএম হুমায়ূন কবির জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে দেওয়া আবেদনে জানান, বিদ্যালয় ভবনের ছাদের প্রায় ৬৭ শতাংশ প্লাস্টার ও কংক্রিট ভেঙে পড়েছে। বুধবার সকালে পঞ্চম শ্রেণির কক্ষের ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে।

প্রধান শিক্ষক বলেন, ছাদ ধসে পড়ার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা ছিল। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে বিদ্যালয়ের জন্য দ্রুত নতুন ভবন নির্মাণ প্রয়োজন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী এলাকায় অবস্থিত। বর্তমানে জরাজীর্ণ ভবনেই বিদ্যালয়ের কার্যক্রম চলছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রধান শিক্ষকের আবেদন পাওয়ার পর বুধবারই বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর পাঠানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাদের একটি অংশ ভেঙে পড়ার বিষয়টি প্রধান শিক্ষক জানিয়েছেন। নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদনটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গাবিস্তারিত পড়ুন

সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি,এমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলায় শিশু ও যুবদের জীবন দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল