শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা এবারও হচ্ছে না

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গেল বছরের মতো এবারও এশিয়ার দ্বিতীয় ও দেশের সর্ববৃহৎ ঢাকার ধামরাইয়ের যশোমাধবের রথযাত্রা আয়োজন করা হচ্ছে না।

শনিবার (১০ জুলাই) পূজা উদযাপন কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।

ধামরাই উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল জানান, মহামারি করোনাভাইরাসের কারণে বিধিনিষেধ থাকায় এ বছর রথযাত্রা আয়োজন থেকে বিরত থেকেছেন তারা।

তবে রথযাত্রা ও মেলা নাহলেও স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানান তিনি।

উল্লেক্ষ্য, আগামী ১২ জুলাই রথটানের মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসব শুরু হওয়ার কথা ছিল।

ধামরাইয়ের যশোমাধবের এ রথের খ্যাতি দেশজুড়ে। প্রতিবছর হিন্দুধর্মাবলম্বীরা দেশের প্রাচীন ও বৃহত্তম এ প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহীএ রথযাত্রায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশ নেন।
তবে করোনাভাইরাস মহামারির প্রকোপে গত বছর বন্ধ ছিল রথযাত্রা। এর আগে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী রথ পুড়িয়ে দিলে সেসময় রথযাত্রা বন্ধ ছিল। শুরুর পর থেকে চলতি বছর তৃতীয়বারের মতো রথযাত্রাটি স্থগিত হলো।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের