শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধৈর্যের সীমা ছাড়ালে ছাত্রলীগ বসে থাকবে না: লেখক ভট্টাচার্য

ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, ‘বুয়েটের মাটি থেকে ছাত্ররাজনীতির ইতিহাসকে মুছে ফেলতে পারবেন না। ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে, বাঁধ ভেঙে গেলে ছাত্রলীগ কিন্তু বসে থাকবে না।’

রোববার (১৪ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে আলোচনা সভা ও বঙ্গবন্ধু বইমেলায় তিনি এসব কথা বলেন। সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ এ সভা ও মেলার আয়োজন করে।

লেখক ভট্টাচার্য বলেন, দেশের ছাত্রসমাজের পক্ষ থেকে বুয়েটের সেইসব শিক্ষার্থীদের ধিক্কার জানাই। যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলতে পারবে না।’

তিনি বলেন, বুয়েটে সাধারণ শিক্ষার্থীদের নামে কিছু শিক্ষার্থী সংবাদ সম্মেলন করেছেন। তারা প্রশ্ন তুলেছেন- আরিফ রায়হান দ্বীপ ও সনির মৃত্যুবার্ষিকীতে ছাত্রলীগের পক্ষ থেকে কেন শ্রদ্ধা জানানো হয়েছে? বুয়েট শাখা ছাত্রলীগের সাবেক নেতাদের আয়োজনে সেখানে কেন শোকসভার আয়োজন করা হয়েছে? আমরা বলবো- তারা ১৫ আগস্টের শোকসভার বিরোধিতা করে জামায়াত-শিবিরের অ্যাজেন্ডা বাস্তবায়ন করেছেন।

বুয়েটে এ ধারা অব্যাহত থাকলে পরবর্তীসময়ে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের সাধারণ সম্পাদক। এসময় শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তাগিদ দেন তিনি।

তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

একই রকম সংবাদ সমূহ

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হবেবিস্তারিত পড়ুন

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

  • আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ