বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নওগাঁর মান্দায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ পুত্রবধূর

নওগাঁর মান্দায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূ শনিবার (১০এপ্রিল) সন্ধ্যায় থানায় অভিযোগ করেছেন।

এর আগে শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর নীচপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান একজন মাদকসেবী। তার মাদকসেবন করা নিয়ে পরিবারে কলহ হতো। তিন মাস আগে স্ত্রীকে মারপিট করলে তার স্ত্রী ছোট ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।

এদিকে ছয় মাস আগে তার বড় ছেলের বিয়ে হয়েছে। রাজমিস্ত্রীর কাজ করায় বেশির ভাগ সময় ছেলে বাড়ির বাইরে থাকেন। ছেলে বাড়িতে না থাকার সুযোগে শুক্রবার রাত ১২টার দিকে শ্বশুর আব্দুর রহমান গোপনে তার পুত্রবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ছেলের বউ চিৎকার করলে হুমকি-ধামকি দিয়ে ঘর থেকে বেরিয়ে যান আব্দুর রহমান।

রাতেই গৃহবধূ তার স্বামীকে ফোনে বিষয়টি জানালে স্বামী বাড়িতে আসেন। পরদিন শনিবার সন্ধ্যায় গৃহবধূ ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

ঘটনার পর থেকে আব্দুর রহমান তার ছেলেকে অভিযোগ তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা