বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুর ছড়িয়ে পড়েছে মাদ্রাসার তরুণ প্রাণগুলোর মাঝে। জাতীয় কবির সৃষ্টিশীল ভাবধারা ও আদর্শকে শিক্ষার্থীদের কর্ম ও মননে চিরভাস্বর রাখার দীপ্ত প্রত্যয়ে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক প্রতিযোগিতা।

​ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদযোগে উদযাপিত ‘নজরুল বর্ষ ২০২৬’-এর অংশ হিসেবে এই বিশেষ আয়োজনটি সম্পন্ন হয়।

​মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটি যেন কেবল কোনো প্রতিযোগিতা ছিল না, বরং তা পরিণত হয় নজরুল-চেতনার এক মিলনমেলায়। এতে নজরুলের ইসলামী সংগীত, গজল, হামদ ও নাত, কবিতা আবৃত্তি, ‘নজরুল ও মানুষের মুক্তি’ শীর্ষক রচনা প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতার মতো বৈচিত্র্যময় সব ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তরুণ কণ্ঠে কবির দ্রোহ ও ভক্তির সুর মাদ্রাসা প্রাঙ্গণে সৃষ্টি করে এক ভিন্ন ও উদ্দীপনাময় সুরের আবহ।

​অনুষ্ঠানে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতী আখতারুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক শফিকুল ইসলাম, মোহাম্মদ হাফিজুর রহমান, রায়হানুল কবির প্রমখ। বিচারকের দায়িত্ব পালন করেন এসএম শহীদুল ইসলাম, নাসির উদ্দীন ও মেহেরুন নেছা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মতিউর রহমান।

এছাড়াও মাদ্রাসার শিক্ষক-প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন।

​অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে কবি নজরুলের সাম্যবাদী ও মানবিক চেতনার নানান দিক তুলে ধরেন। তাঁরা বলেন, “সংস্কৃতির আলোয় সুকুমার বৃত্তির বিকাশ ঘটিয়ে নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবির উদার ও অসাম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে তোলাই এ আয়োজনের পরম উদ্দেশ্য।”

​উল্লেখ্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্মারক আদেশের আলোকে পর্যায়ক্রমে অভ্যন্তরীণ ধাপ পেরিয়ে উপজেলা ও জেলা পর্যায়ে এই উৎসবের পরিধি বিস্তৃত হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রাতিষ্ঠানিক প্রতিভার এমন স্ফুরণ ইসলামী শিক্ষাঙ্গনে নজরুলের গান ও সাহিত্যের ধারাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত গুণীজনেরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা