সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নজিরবিহীন সাদা পাথর লুটপাটের ঘটনা অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক

সিলেটে নজিরবিহীন সাদা পাথর লুটপাটের ঘটনা তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল সেখানে পরিদর্শনে যায়।

পরে সেখানে স্থানীয় প্রশাসন ও জনসাধারণের কাছ থেকে নানান তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা।
লুটপাটের সঙ্গে কারা জড়িত সেটি অনুসন্ধানে তাদের এ পরিদর্শন বলে জানিয়েছে দুদক।

এর আগে গত দুই সপ্তাহে গণহারে পাথর লুটপাট করে বিরাণভূমিতে পরিণত করা হয়েছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথর।

স্থানীয়রা বলছেন, লুটপাট করে কয়েক হাজার কোটি টাকার পাথর উত্তোলন করা হয়েছে। লুটপাটের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সব পদ স্থগিত করেছে বিএনপি।

দুদক সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে পাথর লুটের সত্যতা পাওয়া গেছে। এখন এ লুটের সঙ্গে কারা জড়িত, প্রশাসন কেন নীরব ছিল, প্রশাসনের যোগসাজশ আছে কিনা এবং লুট করা পাথর কোথায় নেয়া হয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে। পরিদর্শনকালে স্থানীয় ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হয়েছে। সবকিছু নিয়ে একটি তদন্ত প্রতিবেদন দেয়া হবে। যাদের বিরুদ্ধে অনিয়ম পাওয়া যাবে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর ঘিরে কয়েক সপ্তাহ ধরে আলোচনাবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফর করবেনবিস্তারিত পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়াবিস্তারিত পড়ুন

  • গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর
  • বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
  • অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা
  • স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান
  • স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান