সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশের অনুমতি

নয়াপল্টনেই বিএনপি আর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আ.লীগের সমাবেশ

শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তবে সমাবেশের জন্য ২৩ টি শর্ত জুড়ে দিয়েছে ডিএমপি।

রাজধানীর নয়াপল্টনে শুক্রবার (২৮ জুলাই) বিএনপিকে মহাসমাবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

অন্যদিকে, আওয়ামী লীগের তিনটি অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশের অনুমতি দেওয়া হয়।

তিনি বলেন, দুই দলকে ২৩টি শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

ডিএমপি কমিশনার বলেন, আশুরার চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দুটি রাজনৈতিক দলের প্রতি সম্মান জানিয়ে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। তবে, ২৩টি শর্ত সাপেক্ষে। বিএনপিকে পল্টনে, আর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে মানতে হবে চৌহদ্দি।

আজকে সমাবেশ না করায় দুই দলকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সমাবেশকে ঘিরে কোনো হুমকি নেই। তবে, বড় দুই দলের কর্মসূচি থাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সমাবেশকে ঘিরে পুলিশ, র‍্যাব, ও বিজিবি ও আনসার মোতায়েন থাকবে।

সমাবেশে ব্যাগ-লাঠিসোটা নিয়ে প্রবেশ করতে পারবে না বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

এর আগে বুধবার বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের ভেন্যু নিয়ে দিনভর চলে নাটকীয়তা। রাতে বিএনপি একদিন পিছিয়ে শুক্রবার নয়াপল্টনেই সমাবেশ করার কথা জানায়। কিছু সময় পর আওয়ামী লীগও সমাবেশ পিছিয়ে দেয়।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যবিস্তারিত পড়ুন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা
  • এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী
  • বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর