বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাটোরের বড়াইগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হাত পায়ের রগ-গলা কেটে হত্যা

নাটোরের বড়াইগ্রামে শাহানুর বেগম (৩৫) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নিজ ঘরে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর জোলাপাড়া গ্রামের চা দোকানি রাশেদ হোসেনের স্ত্রী।

বুধবার (২ জুন) রাত ৯টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় তিন সন্তানের জননী এই অন্তঃসত্ত্বাকে দুর্বৃত্তরা হত্যা করে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, ঘটনাস্থলের পাশেই গ্রামীণ ঐতিহ্যবাহী বৈঠকি মাদারের গান চলছিল। নিহতের দুই সন্তান ও শাশুড়ি রাত ৯টার দিকে ওই গানের অনুষ্ঠানে যান। আর তার স্বামী চায়ের দোকানেই ব্যস্ত ছিলেন। দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে ফাঁকা বাড়িতে ঘুমিয়েছিলেন শাহানুর। গানের অনুষ্ঠান থেকে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে নিহতের আট বছরের শিশুকন্যা তার মায়ের রক্তাক্ত লাশ দেখে চিৎকার শুরু করে। এতে পরিবারের অন্যান্য সদস্যসহ এলাকাবাসী এগিয়ে এসে ওই গৃহবধূর হাত পায়ের রগ ও গলা কাটা মরদেহ দেখতে পায়। এরপর তারা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফারুক হোসেন তালাশ।

পরে বৃহস্পতিবার (৩ জুন) সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা এসে প্রাথমিক আলামত সংগ্রহের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠান।

ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘হত্যাকারীদের চিহ্নিত করতে রাত থেকেই পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত