মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাশকতা এড়াতে পাঁচ জোড়া লোকাল ট্রেন বন্ধ, আনসার মোতায়েন

নাশকতা এড়াতে পাঁচ জোড়া লোকাল ট্রেন বন্ধ করা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে ট্রেনগুলো।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান।

বন্ধ করা ট্রেন হচ্ছে- ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূয়াপুর, জামালপুর থেকে সরিষাবাড়ি একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেন, উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী রহনপুরগামী লোকাল ট্রেন।

শফিকুর রহমান বলেন, এগুলো রিমোট এরিয়া। রাত্রিকালীন ঝুঁকিপূর্ণ মনে করায় আমরা বন্ধ করেছি।

সারাদেশে রেলের নিরাপত্তায় দুই হাজার ৭০০ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নাশকতার ধরন যেহেতু পরিবর্তন হয়েছে, সেজন্য আমরা দুই হাজার ৭০০ আনসার সদস্য পেয়েছি। অলরেডি তারা মোতায়েন আছেন।

ঢাকা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার আরও বলেন, রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার ফলে আমরা ট্র্যাক পেট্রোলিং করছি। সেই সেই সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদের স্থাপনাগুলো দেখছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপত্তার বিষয় দেখছে রেলওয়ে পুলিশ। এর আগে ২০১৪ সাল আমরা আনসার বাহিনীর মাধ্যমে ট্রাক পেট্রোলিং করেছিলাম। এজন্য এ বছরও রেলের রক্ষণাবেক্ষণের জন্য আনসার মোতায়েন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী