নিজের প্রথম মাসের বেতন বেদে শিক্ষার্থীদের দিলেন হাসনাত


কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে যেতে সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। নিজের প্রথম মাসের বেতন থেকে তিনি ৩৪ জন বেদে শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেন।
বৃহস্পতিবার (৭ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘লেটস মিট জিপসি জিনিয়াস’ শিরোনামে একটি পোস্টে তিনি এই কর্মসূচির কথা জানান। সেখানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে আয়োজিত একটি সচেতনতামূলক সেশনের ভিডিওও প্রকাশ করেন।
অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, মেয়েদের শিক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। তার মতে, বেদে সম্প্রদায়ের অনেক পরিবারে মাধ্যমিকের পর মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে, যা বন্ধ করতে হবে।
তিনি আরও জানান, যেসব শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাবে, তাদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। এই সহায়তা পড়াশোনা চলাকালীন নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে প্রয়োজন ও পারফরম্যান্স অনুযায়ী প্রাথমিকভাবে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়।
তবে তিনি শর্তও জুড়ে দেন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করতে হবে এবং পরীক্ষায় ভালো ফল করতে হবে। অবহেলা বা ফল খারাপ হলে বৃত্তি বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বেদে সম্প্রদায়ের মেয়েদের শিক্ষিত করা শুধু চাকরির জন্য নয়, বরং জীবন সম্পর্কে সচেতনতা তৈরির জন্যও জরুরি। শিক্ষা ছাড়া এই সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সম্ভব নয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবেন বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফবিস্তারিত পড়ুন

বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় বিরোধীদল কথা বলা শুরু করেছে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন


