শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনী এলাকায় ফিরে দেবহাটার নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত রুহুল হক

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক নির্বাচনী এলাকায় এসে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। মঙ্গলবার ঢাকা থেকে ফিরে গোপালগঞ্জ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে সাতক্ষীরা-৩ আসনের নির্বাচনী এলাকায় আসেন তিনি। এসময় কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, দেবহাটা ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আলাদা আলাদা ফুলেল শুভেচ্ছা জানান।

দেবহাটা উপজেলা প্রান্তে পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের নেতৃত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মণ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এর আগে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসউজ্জামান খোকন, সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড় সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা প্রদান ও মিষ্টি মুখ করান নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আ.ফ.ম রুহুল হককে।
পরে পারুলিয়া রায়হান চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলী মোর্তোজা মোহাম্মদ আনারুল হক, আরশাদ আলী মোল্যা, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবু বকর গাজী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনেকি সম্পাদক মহিউদ্দীন খোকন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ন কবির হীম, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এদিকে, অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক নৌকা প্রতিকে মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সখিপুর মোড়স্থ বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহিন উল্লাহ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন খোকন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের উদ্যোগে সকল ইউপি সদস্যদের পক্ষ থেকে অধ্যাপক আ.ফ.ম রুহুল হককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
অপরদিকে, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলুর নেতৃত্বে অধ্যাপক আ.ফ.ম রুহুল হককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর নেতৃত্বে গাজীরহাটস্থ আওয়ামী লীগের কার্যালয় থেকে অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় বীরমুক্তিযোদ্ধা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে, সাতক্ষীরা-৩ আসনের টানা তিন বারের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক নিজ নির্বাচনী এলাকায় ফিরে নেতাকর্মীদের আচারণ বিধি মেনে সরকারের উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের কাছ যাওয়ার নির্দেশ প্রদান করেন। সেই সাথে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা