শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেয়া দরকার সেভাবে নিচ্ছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচন সামনে রেখে এবং অন্য সময়ও দেশে যেন বাইরের দেশ থেকে কোনো অস্ত্র ঢুকতে না পারে সেজন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড সংলগ্ন বিএডিসি বীজ ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার কার্যক্রম বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হইছে। অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে। আমরা আশা করছি ইলেকশনের আগে প্রায় সব অস্ত্র উদ্ধার করে ফেলবো।

নির্বাচনের সময় বিভিন্ন দেশ থেকে অস্ত্র ঢোকার একটা প্রবণতা আগেও দেখা গিয়েছে, আগামী নির্বাচন ঘিরেও এ ধরনের প্রবণতা ঠেকাতে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, অস্ত্র উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। শুধু নির্বাচনে না, অন্য সময়ও যেন দেশে কোনো অস্ত্র ঢুকতে না পারে এজন্য পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ এডভাইজার যে তারিখ বলে দিয়েছেন আমরা ওইভাবে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং ওইসময় সম্পূর্ণভাবে প্রস্তুতি থাকবে।

নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যমে নানান ধরনের প্রোপাগান্ডা করা হচ্ছে। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না, সামাজিক মাধ্যমে এরকম বক্তব্যও প্রচার করা হচ্ছে। এ বিষয়টি আপনারা কীভাবে দেখছেন—জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে এখন বাকস্বাধীনতা রয়েছে। আপনারা কিন্তু আগে অনেককিছু প্রকাশ করতে পারেন নাই। এখন সবকিছু প্রকাশ করতে পারেন। এজন্য যার যার মত সে প্রকাশ করতে পারে।

তিনি বলেন, জনগণ ডিসিশন নেবে। মানে জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে। পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে। সে সময় দেখবেন এসব কিছুতে কেউ কোনো বাধা দিতে পারবে না। জনগণ আমাদের মেইন ফ্যাক্টর। যেহেতু সবাই নির্বাচনমুখী হয়েছে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না।

সীমান্ত কতটা নিরাপদ—জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা দেখছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। বর্ডার বেল্টে আমাদের যেসব জনগণ আছে তারা কিন্তু খুবই সচেতন।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী