বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নৌকায় ওঠা হলো না যেসব তারকার

নৌকার টিকিট নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অনেক তারকা আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছিলেন। সেই তালিকা থেকে ঝরে পড়ছেন অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীই। মনোনয়ন ফরম কিনেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন তারা।

রোববার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের তালিকা ঘোষণা করেন।

যেখানে পুরাতনদের মধ্যে রয়েছেন অভিনেতা আসাদুজ্জামান নূর ও সংগীতশিল্পী মমতাজ। আর নতুন তারকাদের মধ্যে যুক্ত হয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। তা ছাড়া আর কেউ মনোনয়ন পাননি।

মনোনয়নবঞ্চিত শিল্পীরা হলেন— মাসুম পারভেজ রুবেল (বরিশাল-৩), শাকিল খান (বাগেরহাট-৩), মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২), সিদ্দিকুর রহমান (টাঙ্গাইল-১ ও ঢাকা-১৭), কণ্ঠশিল্পী এসডি রুবেল (ঢাকা-৮), শামসুন্নাহার সিমলা (ঝিনাইদহ-১), অভিনেত্রী রোকেয়া প্রাচী (ফেনী-৩) ও শমী কায়সার (ফেনী-৩)।
এসব আসনে অন্যদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

মাসুম পারভেজ রুবেলের জায়গায় মনোনয়ন পেয়েছেন সরদার মো. খালেদ হোসেন।
শাকিল খানের বিপরীতে মনোনয়ন পেয়েছেন হাবিবুন নাহার। মাহিয়া মাহির জায়গায় মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান এমপি জিয়াউর রহমান।
সিদ্দিকুর রহমানের দুটি আসনের জায়গায় দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আবদুর রাজ্জাক ও মোহাম্মদ আলী আরাফাত।
এসডি রুবেলের পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
শামসুন্নাহার সিমলার জায়গায় মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল হাই।
রোকেয়া প্রাচী ও শমী কায়সারের পরিবর্তে দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আবুল বাশার।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী