সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের হত্যা মামলার দুই আসামী ঝিনাইদহ থেকে গ্রেফতার

নড়াইলে সাবু মোল্যা হত্যা মামলার দুই আসামী কে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।সোমবার (২২ ফেব্রুয়ারী) রাত ১১ টার দিকে মিরান মোল্যা ও রবি মোল্যা নামে ওই দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল সদর থানাধীন সিংঙ্গিয়া গ্রামের সাবু মোল্যা হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১.মিরান মোল্যা (৪০) পিতাঃ গোলাম মোস্তফা মোল্যা গ্রাম:কোমখালী (বর্তমান সিঙ্গিয়া) এবং উক্ত মামলার সন্দিগ্ধ আসামী ২. রবি মোল্যা গ্রাম: কোমখালী (বর্তমান সিঙ্গিয়া) উভয় থানা ও জেলা নড়াইল দের কে গোপন সংবাদ এর ভিত্তিতে ঝিনাইদহ থানাধীন পাবহাটি এলাকা থেকে নড়াইল সদর থানা পুলিশের এ এস আই আনিস এর নেতৃত্বে এস আই জিল্লুর রহমান এবং ঝিনাইদহ থানা পুলিশের এস আই ইউসুব এর সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়।

নড়াইল সদর থানা পুলিশের এ এস আই আনিস জানান গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে এবং ঝিনাইদহ থানা পুলিশের সহোযগিয়ায় আসামী দুইজন কে গ্রেফতার করেছি, রাতেই তাদের নড়াইল নিয়ে আসা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আসামীদের আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিংঙ্গিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাবু মোল্যা (৩২) নামে এক যুবক নিহত হয়।

গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে। সাবু পার্শ্ববর্তী কোমখালী গ্রামের শফিয়ার মোল্যার ছেলে। পরে স্থানীয় লোকজন সাবুকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক