মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি উত্তম ঘোষ, সম্পাদক কায়েস

নড়াইল জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ নেতা বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ সভাপতি ও অ্যাডভোকেট মাহামুদুল হাসান কায়েস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রবিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নড়াইল জেলা আইনজীবী সমিতি ভবন-১ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১২০জন ভোটারের মধ্যে ১১৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ পেয়েছেন ৬৫ ভোট। তার নিকটতম প্রতদ্বন্দ্বি অ্যাডভোকেট ওমর ফারুক পেয়েছেন ৫৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাড মাহামুদুল হাসান কায়েস পেয়েছেন ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডৎ নুর মোহম্মদ পেয়েছেন ৫৬ ভোট।

নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুনীল কুমার বিশ্বাস, আইন ও সমাজ কল্যান সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন আহম্মদ, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট লাভলী আক্তার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সদস্য পদে অ্যাডভোকেট অরবিন্দু কুমার মল্লিক (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), অ্যাডভোকেট মিশকাতুর রহমান সজীব (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), অ্যাডভোকেট রাজু আহম্মেদ রাজু (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), অ্যাডভোকেট টুটুল সিকদার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।

নির্বাচন পরিচালনা করেন আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট এএফএম হেমায়েতুল্লাহ হিরু ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সেখ নূর মোহাম্মদ।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক