বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গ দখলে লড়াই হবে তারকার বিরুদ্ধে তারকার!

পশ্চিমবঙ্গে ভোট যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। বিধানসভার আসন কে বেশি পাবে? তৃণমূল নাকি বিজেপি।

বিধানসভা নির্বাচনে একঝাঁক টলি তারকাকে টিকিট দিয়েছিল তৃণমূল।

এবার একই পথে হাঁটলো বিজেপিও। যশ দাশগুপ্ত, অঞ্জনা বসু, তনুশ্রী চক্রবর্তীদের মতো তারকাদের দলে নিয়েছিল গেরুয়া শিবির।

রোববার বিধানসভা ভোটের তৃতীয় ও চতুর্থ পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। দলটির সদর দফতর থেকে এদিন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। আর প্রত্যাশা মতোই এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় বিরাট চমক দিয়েছে বিজেপি। সংসদভবন থেকে যেমন বিধানসভা নির্বাচনে নামানো হয়েছে একাধিক সাংসদকে তেমনই প্রার্থী তালিকায় রয়েছে একঝাঁক তারকা মুখ।

মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক তারকাকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করে চমক দিয়েছিলেন। সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, লাভলি মৈত্রদের বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল।

আর এবার মাছের তেলে মাছ ভাজলো বিজেপিও। তারকাদের বিরুদ্ধে তারকাদের লড়াই হবে একাধিক কেন্দ্রে।

চণ্ডীপুরে তারকা প্রার্থী যুব তৃণমূলের সহ-সভাপতি সোহম চক্রবর্তী। এবার চণ্ডীপুরে তারকা সোহমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আরেক তারকাকে বেছে নিলো বিজেপি। চণ্ডীপুরে বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। কিছুদিন আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।

অন্যদিকে, বেহালা পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী পায়েল সরকার। সেখানে তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন তিনি। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তারকা লাভলি মৈত্র। তিনিও কিছুদিন আগেই তৃমমূলে যোগ দিয়েছিলেন। সেখানেও বিজেপি তারকা বনাম তারকা লড়াইয়ে বিশ্বাস রাখলো। লাভলি মৈত্রের বিরুদ্ধে লড়বেন বিজেপির প্রার্থী তথা অভিনেত্রী অঞ্জনা দে।

হাওড়ার শ্যামপুর থেকে বিজেপি প্রার্থী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তবে তার বিরুদ্ধে কোনো তারকা নেই। তনুশ্রীর বিপরীতে রয়েছেন তৃণমূলের কালীপদ মণ্ডল।

ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইট্টিন এর প্রতিবেদনে বলা হয়েছে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকারের মতো টলিউডের তারকারা।

বিজেপির বরাতে বলা হয়, এবারের তালিকায় এখনো নাম না থাকাদের পরের দফার ভোটের তালিকায় থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় থাকতে পারেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষরা ও বনি সেনগুপ্তরা।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ