রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক

রমজানের ছুটিতে সাতক্ষীরার পাটকেলঘাটার ধানদিয়া এলাকায় ১৪৫নং কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটের সময় পুরাতন পরিত্যক্ত ভবনের জানালার লোহার গ্রিল ভেঙে চুরির চেষ্টা করতে গিয়ে স্থানীয়রা দুইজনকে আটক করেন। আটককৃতরা হলেন মোঃ রকি পাঠান (২৮) এবং মোঃ আবু বক্কর (৪৫)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ খালিদা খাতুন (৫১) জানান, প্রাথমিক বিদ্যালয়ের ১ তলা বিশিষ্ট পুরাতন ভবনের জানালার গ্রিল চুরি করার জন্য আসামীদ্বয় হাতুড়ি ও লোহার কাটারি ব্যবহার করছিল। স্থানীয়রা ঘটনাস্থল দেখতে পেয়ে তাদের আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে আসামীদের হেফাজতে নেয় এবং ধৃতদের কাছ থেকে চুরি করা লোহার কাটারি, হাতুড়ি ও জানালার অংশ উদ্ধার করে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম লুৎফুল কবীর জানান, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ইতিপূর্বে তালা উপজেলার পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ চুরির ঘটনায়ও আসামীদের গ্রেপ্তারের জন্য তদন্ত চলমান রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, “বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। রমজানের ছুটিতে বিদ্যালয়ে চুরি চেষ্টার ঘটনা উদ্বেগজনক, ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হবে।”

একই রকম সংবাদ সমূহ

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া ও শুভংকরকাটি এলাকার রেকর্ডীয় জমি পাইকগাছাবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ