শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিয়াসার সহযোগী মিশু গ্রেফতার, ছিনতাইকারী থেকে হাজার কোটি টাকার মালিক!

বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার সহযোগী ও বিজনেস পার্টনার মিশু হাসানকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশ ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার রাতে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
এ সময় মিশুর এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

সূত্র জানা গেছে, পিয়াসা ও মিশু সিন্ডিকেটের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আরও চাঞ্চল্যকর তথ্য রয়েছে। মিশু একসময় রাজধানীতে পেশাদার ছিনতাইকারী হিসাবে পুলিশের তালিকাভুক্ত ছিলেন।

পিয়াসার চোরাচালান চক্রের প্রধান সহযোগী মিশু হাসান। চোরাচালানের সুবাদে তিনিও এখন হাজার কোটি টাকার মালিক।
রাজধানীর উপকণ্ঠে সান ডেইরি নামের একটি গরুর ফার্মের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের কারবারে জড়িত। এছাড়া বিদেশ থেকে আমদানির সময় গরুর পেটে করে আনা হয় হীরা ও স্বর্ণের চালান। গত ৫ বছরে এভাবে হাজার কোটি টাকার চালান দেশে আনা হয়।

সূত্র বলছে, শুধু হীরার এবং স্বর্ণের চালান নয়, গরুর পেটে করে ইয়াবার চালানও আনা হয়। এজন্য মাঝে মাঝে টেকনাফ থেকেও গরুর চালান আনা হতো। এভাবে চোরাচালানের টাকায় রাতারাতি বিত্তশালী বনে যান মিশু।

র‌্যাব জানায়, মিশু হাসান শুল্কমুক্ত গাড়ি চোরাই চক্রের সদস্য। মিশুর বিরুদ্ধে অস্ত্র এবং নারী পাচারের অভিযোগ রয়েছে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, মিশু হাসান এবং তার সহযোগীদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

পিয়াসার সহযোগী মিশু গ্রেফতার

বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার ঘনিষ্ঠ সহযোগী ও বিজনেস পার্টনার মিশু হাসানকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে এক সহযোগীসহ মিশুকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, এসময় মিশুর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মিশু হাসান শুল্কমুক্ত গাড়ি চোরাই চক্রের সদস্য। মিশুর বিরুদ্ধে অস্ত্র এবং নারী পাচারের অভিযোগ রয়েছে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, মিশু হাসান এবং তার সহযোগীদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচারবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছেবিস্তারিত পড়ুন

  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে
  • জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
  • বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
  • বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা
  • বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ