রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো- সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মোহাম্মদ লাবিব হোসেন (১০) ও তৃতীয় শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা (৮)। লাবিব বাটকেখালী এলাকার মীর সাদ্দাম হোসেনের ছেলে এবং উম্মে হাবিবা একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয়ে যাওয়ার আগে বাটকেখালী এলাকার গফুর সাহেবের পুকুরে গোসল করতে নামে শিশু লাবিব। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যেতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে সহপাঠী উম্মে হাবিবা তাকে উদ্ধারের জন্য পানিতে নামে।

লাবিবকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে একপর্যায়ে উম্মে হাবিবাও পানির গভীরে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুকুরে নেমে দুজনকে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।

একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে বাটকেখালী এলাকাসহ সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীকে বাঁচাতে গিয়ে উম্মে হাবিবার প্রাণ হারানোর ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এদিকে দুই সন্তানকে হারিয়ে পরিবার দুটির স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। শিশুদের এমন মর্মান্তিক মৃত্যু স্থানীয়দেরও নাড়া দিয়েছে।

অল্প বয়সী শিশুদের পুকুরে গোসল ও পানিতে নামার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর