বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক নারীকে (১৮) ধর্ষণের অভিযোগে তার শ্বশুরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) বিকেলে অভিযুক্ত জবিয়লকে হাতিয়া পৌরসভা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে, এদিন দুপুরে ভুক্তভোগী নারী হাতিয়া থানায় শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শুক্রবার রাতে ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করেছেন তিনি।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সম্প্রতি ওই নারীর শাশুড়ি বেড়াতে গিয়েছিলেন। আর শুক্রবার তার স্বামী কর্মস্থলে অবস্থান করছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওইদিন রাত ১০টার দিকে পুত্রবধূকে ধর্ষণ করে অভিযুক্ত। পরে ভুক্তভোগী নারী বিষয়টি তার স্বামী এবং বাবার বাড়ির লোকজনকে জানান।

ওসি আবুল খায়ের জানান, পুত্রবধূর মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেবিস্তারিত পড়ুন

ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন

ঢাকা-চট্টগ্রাম রুটে দ্রুতগতির ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই রুটে ইলেকট্রিকবিস্তারিত পড়ুন

  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল