রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশ হতাহতের প্রতিটি ঘটনার তদন্ত হবে : আইজিপি ময়নুল

পুলিশ নিহত ও আহতের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

শনিবার বিকালে চট্টগ্রাম পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় র‌্যাবের ডিজি একেএম শহিদুর রহমান ও সিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ৪৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আড়াই হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। সঠিক বিচার হবে। আমি সারাদিন চট্টগ্রাম বিভাগের সব পুলিশ সুপার ও সিএমপির ডিসির সঙ্গে পুলিশের কল্যাণ সভা করেছি। সভায় বেশ কিছু সমস্যা চিহ্নিত হয়েছে। এসব সমস্যার মধ্যে রয়েছে যানবাহন সংকট, জনবল সংকট ও জলযানস্বল্পতা। এসব সমস্যা সমাধানে চেষ্টা চলছে। আমাদের কাজ সেবার কাজ, মানুষকে সেবা দিতে হবে। মৃত্যুর প্রতিদান হবে মানুষকে সেবা দিয়ে। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব থাকবে না। কাজের মাধ্যমে সেটি করা হবে। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। সামনে দুর্গাপূজা আসছে। সুন্দরভাবে দুর্গাপূজা পালিত হবে।

বিভিন্ন মামলায় সাংবাদিকদের আসামি করা প্রসঙ্গে আইজিপি বলেন, মামলায় নাম থাকলেই আসামি হয়ে যায় না। যেসব মামলায় সাংবাদিকদের আসামি করা হয়েছে সেসব মামলা বিশ্লেষণ করার জন্য কমিটি করা হয়েছে। মামলায় কেউ হয়রানির শিকার হবে না।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ