সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিদিন ডিম খাওয়া কি ভাল? সতর্ক করলেন গবেষকরা

ডিম একটি অত্যন্ত প্রিয় একটি খাবার। ভিটামিন সি বাদ দিয়ে বলা যায় সবধরনের ভিটামিনের উৎস এই ডিম। অনেকেই প্রতিদিন ডিম খেতে পছন্দ করেন। তবে যাদের এই অভ্যাস আছে তারা এখনই সাবধান হয়ে যান।

অস্ট্রেলিয়ান এক গবেষণায় প্রকাশ, প্রতিদিন একটি ডিম খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ৬০ শতাংশ বেড়ে যায়।

৮ হাজার ৫৪৫ জন চীনা যুবকের ওপর করা এক সমীক্ষায় দেখা গেছে, প্রচুর পরিমাণে ডিম খাওয়ার এবং শরীরে হাই ব্লাড সুগার লেভেলের মধ্যে পজিটিভ কানেকশন রয়েছে। তাই ডিম খাওয়া ভালো হলেও প্রতিদিন ডিম খাওয়ার আগে সাবধানতা অবলম্বন করতে হবে।

ডিম বিশ্বজুড়ে অত্যন্ত দরকারি এবং পুষ্টিকর হিসাবে বিবেচিত হয়।

শুধু তাই নয় ‘স্বাস্থ্যকর ফাস্টফুড’ হিসাবেও ডিমের সুখ্যাতি রয়েছে।

সর্বশেষ গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন একটি ডিম খেলে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। দক্ষিণ অস্ট্রেলিয়ার গবেষক ড. মিং লি বলেছেন, এই গবেষণার উদ্দেশ্য হল ডিম খাওয়ার দীর্ঘমেয়াদী ঝুঁকি থেকে মানুষকে সচেতন করা।

এই গবেষণায় বিশেষত চীনের লোকদের টার্গেটে রাখা হয়েছিল।

১৯৯১ থেকে ২০০৯ সালের মধ্যে চীনে ডিম খাওয়ার লোকের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

অন্যদিকে অপর একটি চমকে ওঠার খবর হল, বিশ্বব্যাপী ডায়াবেটিসের চিকিৎসার জন্য ১০০ কোটি টাকা খরচ হয়, যা কিনা স্বাস্থ্য খাতে মোট খরচের ১০ শতাংশ।

সূত্র: ডেইলি মেইল, আল-খালিজ টুডে

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার যত বাড়ছে,বিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়