মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিহত করতে হবে অর্থপাচারকারীদের

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রকল্পের দুর্নীতির তথ্য সরকারও পর্যালোচনা করে দাবি করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১৬ জানুয়ারি) ‘বঙ্গবন্ধুর ব্যাংকিং নীতি’ নিয়ে রাজধানীর পল্টনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে এখন উন্নয়নের যে গতি, তাতে কোনো কোনো ক্ষেত্রে সবসময় ভারসাম্য নাও থাকতে পারে। এদেশের মানুষ এখন বিদেশেও গাড়ি বাড়ি করছে। এটা আমাদের শক্তির জানান দিচ্ছে। কিন্তু এদেশে করা আয়ের একটা অংশতো সরকারের প্রাপ্য, তা দিচ্ছেন না অনেকেই, এমনকি ব্যাংক থেকে টাকা নিয়ে আসলসহ পাচার করে দিচ্ছে। পত্রপত্রিকায় রোমাঞ্চকর খবর দেখি, তাদের বান্ধবীদের নিয়েও তথ্য দেখি। এসব ব্যাপারে সজাগ থাকতে হবে। আইনের প্রয়োগ করতে হবে।

বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, স্বাধীনতার পর অল্প সময়ে দেশের অর্থনীতির চাকা সচল করেছিলেন জাতির জনক। তারর আমলে জিডিপি সাত শতাংশও ছাড়িয়েছিল। তিনি সব শ্রেণীর মানুষের উন্নয়নকে গুরুত্ব দিতেন। তাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশের উন্নয়নও থমকে দেয়া হয়। দুঃখজনক হলেও সত্য অনেকেই এখনো দেশের স্বাধীনতা, উন্নয়ন, অগ্রযাত্রা মানতে পারেন না।

সেমিনারে সাবেক ব্যাংকার হেলাল আহমেদ চৌধুরী বলেন, দেশের প্রান্তিক মানুষকে আর্থিক সেবার আওতায় আনতে বঙ্গবন্ধু স্বাধীনতার পর ব্যাংকখাতকে জাতীয়করণ করেন।

তিনি বলেন, বৈষম্য কমিয়ে সবার উন্নয়ন নিশ্চিতে জাতির পিতার নেওয়া পদক্ষেপের সুফল পেয়েছে মানুষ।
হেলাল আহমেদ বলেন, স্বাধীনতার পর কেন্দ্রীয় ব্যাংকের কোনো বিদেশি মুদ্রার মজুদ ছিল না। আন্তর্জাতিক বাণিজ্য শুরু করার উপায় ছিল না।

বঙ্গবন্ধু দ্রুত সে সমস্যার সমাধান করেন তা দূরদর্শী নেতৃত্ব। আইএমএফের সদস্য হওয়া থেকে শুরু করে অর্থনীতির আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণে তিনি উদ্যোগী ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীও পদ্মাসেতুসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন যা দেশের মানুষের জীবন মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

সেমিনারে ওয়ার্ল্ড ইকোনমিস্ট ফোরামের প্রেসিডেন্ট ড. এনায়েত করিম বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখলে ২০৩০ সালে বিশ্বের ২২ তম অর্থনীতি হবে বাংলাদেশ। তারমতে, সেসময় বাংলাদেশ ঘাটতি কাটিয়ে বাণিজ্যে উদ্বৃত্ত থাকবে। সেসময় দেশেই বিপুল কর্মসংস্থান হবে, এবং অনেক বিদেশিরাও এদেশে কাজের জন্য আসবে বলে মনে করেন তিনি।

সেমিনার শেষে, ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার পক্ষ থেকে গতবছরের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে মার্কেন্টাইল, কমিউনিটি, ফার্স্ট সিকিউরিটি, এসবিএসসি, স্ট্যান্ডার্ড, সাউথইস্টসহ মোট ১১ টি ব্যাংককে পুরস্কার দেয়া হয়।

মূলধন, সম্পদ, ম্যানেজমেন্ট, আর্নিংস, লিকুইডিটি, সেনসিটিভিটি- এসব ক্যামেলস (CAMELS) রেটিং সূচকে এবার সন্তোষজনক হিসেবে ব্যাংকগুলো পুরস্কার পায়। গত তিন বছর ধরে ক্যামেলস রেটিং এ স্ট্রং বা শক্তিশালী মানদণ্ডে কোনো ব্যাংক এ পুরস্কার পায়নি।

একই রকম সংবাদ সমূহ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেইবিস্তারিত পড়ুন

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১২৩ বছর, তবে পরিবারের দাবি প্রকৃত বয়স আরওবিস্তারিত পড়ুন

পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটেরবিস্তারিত পড়ুন

  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির
  • ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন