শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথম আলো দেশ ও জনগণের শত্রু: প্রধানমন্ত্রী

দৈনিক প্রথম আলো আওয়ামী লীগ, জনগণ ও দেশের শত্রু বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘স্বনামধন্য একটা পত্রিকা। নাম তার প্রথম আলো। খুবই জনপ্রিয়। কিন্তু বাস করে অন্ধকারে।’

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তীর বিশেষ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ভাত, মাছ, মাংসের স্বাধীনতা চাই–একটা ছোট শিশুর হাতে ১০ টাকা দিয়ে এমন মিথ্যা কথা বলানো হলো! আর সেই কথা রেকর্ড করে প্রচার করা হলো। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, তারা এ দেশে কখনো স্থিতিশীলতা থাকতে দিতে চায় না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৭ সালে যখন জরুরি অবস্থা জারি করা হয়, তখন তারা উৎফুল্ল হয়। দুটি পত্রিকা আদাজল খেয়ে নেমে গেল। বাহবা কুড়াল। আর তার সঙ্গে আছেন একজন সুদখোর। সে আবার যুক্তরাষ্ট্রের খুবই প্রিয়। যুক্তরাষ্ট্র একবারও জিজ্ঞাসা করে না যে, ব্যাংক (গ্রামীণ ব্যাংক) একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকারের বেতন তুলত যে এমডি, সে মিলিয়ন মিলিয়ন ডলার কোথা থেকে পেল যে যুক্তরাষ্ট্রের মতো জায়গায় সামাজিক ব্যবসা করছে; বিনিয়োগ করছে।’

যুক্তরাষ্ট্রে মানবাধিকার ও গণতন্ত্র কোথায় প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা গরিবের রক্তচোষা টাকা বিদেশে পাচার করে শতকোটি টাকার মালিক হচ্ছেন, তাদের কাছ থেকে মানবতার কথা শুনতে হয়। তারা আবার আন্তর্জাতিক পুরস্কারও পেয়ে যান। তারা এ দেশে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছেন। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন।’

অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামের ফসল হচ্ছে জাতীয় সংসদ। সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করেছিল, তাদের মুখ থেকেও গণতন্ত্রের কথা শুনতে হয়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারে এসে নাকি কিছুই দেয়নি। দেশ নাকি ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমি বলতে চাই, আমরা রক্ত দিয়ে সংগ্রাম করে স্বাধীনতা এনেছি। এই স্বাধীনতার সুফল বাংলার মানুষের কাছে পৌঁছে দেয়াই আওয়ামী লীগের লক্ষ্য। আমরা নিজেদের ভাগ্য গড়তে আসিনি। নিশ্চয়ই দেশবাসী বিশ্বাস করে যে ১৪ বছর একটানা ক্ষমতায় আছি বলেই দেশের মানুষের ভাগ্য ফেরাতে পেরেছি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই মূল্যস্ফীতি বেড়েছে। বাংলাদেশও তার থেকে পিছিয়ে নেই। তারপরও আমরা উৎপাদন বৃদ্ধি করে, অতিরিক্ত দামে জিনিস কিনে এনে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা দিয়ে যাচ্ছি।’

একই রকম সংবাদ সমূহ

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবংবিস্তারিত পড়ুন

জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকার বসতে দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ
  • আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জি এম তো নাই’, বাতিল হলো প্রশ্ন
  • স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত
  • আসিফসহ তার অপকর্মের ‘নেপথ্যের নায়কদের’ তথ্য চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত
  • জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে