শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কমিটি ঘোষণা; সভাপতি মৃত্যুঞ্জয়, সম্পাদক তাহের

সাতক্ষীরা প্রতিনিধি: প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি (২০২৬) ঘোষণা করা হয়েছে। ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি, বিতার্কিক, সংগঠক ও সংবাদ উপস্থাপক জাফর সাদিক নতুন এই কমিটির নাম ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে সাতক্ষীরা বন্ধুসভার ঘোষিত ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।

টানা দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন কবি ও সাহিত্যিক মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগঠক মো. আবু তাহের বিল্যাহ।

ঘোষিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মো. রাহাতুল ইসলাম ও মোঃ রুহুল আমিন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক মলয় কান্তি মন্ডল ও মো. মোকাররাম বিল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, সহ সাংগঠনিক সম্পাদক মো. নাইমুর রহমান নাঈম, অর্থ সম্পাদক জান্নাত আলম, দপ্তর সম্পাদক হৃদিতা আজাদ নিধি, প্রচার সম্পাদক সবুজ তরফদার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদিপ্ত দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক ইফতি জামিল, প্রশিক্ষণ সম্পাদক হৃদয় মন্ডল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাশ্বত পার্থিব, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক শারমিন আক্তার রিয়া, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক এস.এম. ওসমান গণি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইমতি জামিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক তানভির আহমেদ, ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন, বইমেলা সম্পাদক কাজী রুবায়েত, কার্যনির্বাহী সদস্য মো. গোলাম হোসেন, মো. হোসেন আলী ও কর্ণ বিশ্বাস।

নবনির্বাচিত সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, আমাদের লক্ষ্য যুবসমাজকে সক্রিয়, সৃজনশীল এবং সমাজে দায়িত্বশীল করে তোলা। পাঠচক্র, সাংস্কৃতিক চর্চা, সমাজকল্যাণ, পরিবেশ সচেতনতা ও ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে আমরা এটি বাস্তবায়ন করতে চাই।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত