বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, মুক্তিযোদ্ধার সন্তান গ্রেফতার

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি ও ব্যাঙ্গাত্বক ছবি পোস্ট করায় ফিরোজ কবীর (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ফিরোজ কবীর হরিপুর এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী সরকারের ছেলে।

মঙ্গলবার (০৬ এপ্রিল) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে দামকুড়া থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন।

তিনি বলেন, ফিরোজ কবীর কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এডিট করে ফেসবুকে পোস্ট দিচ্ছিলেন। এসব ছবির সঙ্গে কটূক্তি করে বিভিন্ন কথাও লিখছিলেন। এসব আপত্তিকর ছবি সংবলিত পোস্ট হরিপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মো. বাদল ও স্থানীয় ছাত্রলীগের নেতাদের নজরে আসে।

তাদের অভিযোগের প্রেক্ষিতে তাকে (ফিরোজ) প্রাথমিকভাবে ধরে ইউপি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তার মোবাইল ইউপি চেয়ারম্যান ও গ্রামবাসীর সামনে চেক করা হয়। তার মোবাইলে ব্যাঙ্গাত্বক ছবিগুলো পাওয়া যাওয়ায় তাকে আটক করা হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বলেন, ফিরোজ কবীর একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারকে বাড়িও দিয়েছেন। তারপরও ফিরোজের কাছ থেকে এ ধরনের অশালীন ঘৃণ্য কর্মকাণ্ড আশা করিনি। ফিরোজ কবীরের এমন কর্মকাণ্ডের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

দামকুড়া থানার ওসি বলেন, ফিরোজকে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা