সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন ঢামেক হাসপাতাল পরিচালক তালার সন্তান ব্রিগেডিয়ার আসাদুজ্জামান

চিকিৎসাবিদ্যায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।

হাসপাতালের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান প্রধানমন্ত্রীর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনী গ্রামের কৃতি সন্তান।
তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ও তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবু তালেব মোড়লের কনিষ্ঠ পুত্র।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পদক তুলে দেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান জানান, ১৯৪৬ সালের ১০ জুলাই চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ঐতিহ্যবাহী এ হাসপাতালে বর্তমানে ৪২টি বিভাগ এবং দুই হাজার ৬০০ শয্যাবিশিষ্ট অন্তঃবিভাগ রয়েছে। প্রতিদিন প্রায় পাঁচ হাজার রোগী বহির্বিভাগে এবং প্রায় এক হাজার ৭০০ রোগী জরুরি বিভাগে চিকিৎসা নেন। এছাড়া অন্তঃবিভাগে প্রতিদিন গড়ে প্রায় চার হাজার রোগী ভর্তি থাকেন।

জানা গেছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে হাসপাতালটির চিকিৎসক, শিক্ষার্থী, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে আহতদের চিকিৎসা ও সহায়তা দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে প্রায় তিন হাজার আহত ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে প্রতিষ্ঠানটি বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি কোভিড-১৯ মহামারীতেও হাসপাতালটি নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা দিয়ে অসংখ্য মানুষের জীবন রক্ষায় ভূমিকা রেখেছে। এ বছর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর জন্য মনোনীত করা হয়েছে।

এ বিষয়ে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান বলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিরাশুনী গ্রামের কৃতি সন্তান। তিনি বিগত ০৪-০১-২০২৪ খ্রি: তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করে অদ্যবধি সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। জাতীয় পর্যায়ে সম্মাননা অর্জনের এই গৌরবময় মুহূর্ত শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় বরং আমাদের পুরো এলাকার জন্য এক বিশাল অনুপ্রেরণা। তার এই অর্জন প্রমাণ করে পরিশ্রম, সততা ও নিষ্ঠা থাকলে যেকোনো স্বপ্নই বাস্তবে রূপ নেয়। তার এই সাফল্যে পুরো সাতক্ষীরাবাসী গর্বিত ও আনন্দিত। তালাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।

একই রকম সংবাদ সমূহ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব