রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্টের পর ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবার বললেন ‘চাকরি গেলেও সমস্যা নেই’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে ওএসডি হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি বলেছেন,‘আই্ম নট এ হিপোক্রিট। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে যেকোনো জায়গা থেকে বলা যায়। এ জন্য যদি চাকরি চলে যায়, এতে আমার কোনো সমস্যা নাই।’

ওএসডি হওয়ার পর একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া প্রতিক্রিয়ায় তাপসী তাবাসসুম ঊর্মি এ কথা বলেন।

এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম ঊর্মি লিখেছেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার (৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে ওএসডি করা হয়।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ঊর্মি বলেন, আমি যদি অ্যাডমিনিস্ট্রেশনে না-ও থাকতাম, আমি সেইম কথাটা বলতাম। …আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হতে পারবো না। এটা সম্ভব না। যখন যেই গভর্নমেন্ট আসবে, দুই ধরনের কন্ট্রাডিক্টরি কথা বলবে, একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, আরেকজন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে, আমি হ্যা হ্যা করবো, এটা হিপোক্রেসি। দুইটা কন্ট্রাডিক্টরি মতে একমত পোষণ করা, এটা হিপোক্রেসি।

নিজেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি উল্লেখ করে উর্মি বলেন, আমি যদি দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায়, আমি তার বিপক্ষে কথা বলবো।

কীভাবে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করেন, জানতে চাইলে তিনি বলেন, আমি যখন দেখবো, আমার দেশের ওপর কোনো থ্রেট চলে আসছে, দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত,সেই বলাটাই আমার দায়িত্বশীলতা। আমি ফ্র্যাংকলি বলি, আমি চাই না আমার দেশে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আসুক। আমার যাকে মনে হয়েছে,মক্তিযুদ্ধ বিরোধী শক্তি। আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি এবং সেভাবেই পোস্ট দিয়েছি।

প্রধান উপদেষ্টার ‘রিসেট বাটন পুশ’ কথার সমালোচনা করে ঊর্মি বলেন,রিসেট বাটন পুশ করা মানে কী? অতীত মুছে ফেলা মানে কী? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু।এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কী? তাহলে আমি তো মনে করি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখন গভর্নমেন্টে আছে।

তিনি বলেন, আমি দায়িত্বশীল জায়গা থেকে মনে করেছি, আমার দেশকে বাঁচাতে হবে। এজন্য আমার পক্ষ থেকে যতটুকু বলার, আমি বলেছিঠ। আমি যদি এই পর্যায়ে না-ও থাকতাম, সেইম পোস্ট দিতাম।আমি বাংলাদেশের নাগরিক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি। আমি কোনো দলের পক্ষে বলছি না।

ঊর্মি বলেন, বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের ওপর। ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। রিসেট বাটন পুশ করলে কি ত্রিশ লক্ষ শহীদ ফিরে আসবে? চেতনা বিক্রি, ‘গণহত্যা’ এগুলো সবই তদন্ত সাপেক্ষ। এগুলো তো প্রুভ্ড না। কিন্তু যেটা মীমাংসিত সত্য, সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না।

এদিকে ওএসডি হওয়ার পর তাপসী তাবাসসুম ঊর্মির পোস্টটি আর তার ওয়ালে দেখা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্মি বলেন, পোস্টটি অনলি মি করে রাখা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী

‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নবিস্তারিত পড়ুন

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পদোন্নতিতে মেধা, দক্ষতা ও সততাকেবিস্তারিত পড়ুন

সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান

দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং সহযোগিতার মাধ্যমে এগিয়েবিস্তারিত পড়ুন

  • বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • পাকিস্তান-তুরস্ক-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার ইঙ্গিত বাংলাদেশের
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী