সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন ডিসেম্বরের মধ্যে ভোট হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে যারা ছিলেন, তারা আমাদেরকে আশ্বস্ত করছেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার। তিনি (মুহাম্মদ ইউনূস) বলেছেন যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে কাজ করছেন।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এর আগে, সন্ধ্যা ৬টা ৩ মিনিটে মির্জা ফখরুলের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সেখানে যান। তার সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন।

বিএনপি মহাসচিব আরও বলেন, জনগণের প্রত্যাশা রয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে ভোট হবে। আমরা আশা করছি, এ ব্যাপারে সরকার দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করবে।

তিনি বলেছেন, গত ১৫-১৬ বছরে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাদের হয়রানি করা হয়েছে, সেগুলো প্রত্যাহারে আমরা নীতিগত সিদ্ধান্তের কথা বলেছি। তারাও (সরকার) একমত হয়েছেন।

দ্রব্যমূল্যের বিষয়ে বৈঠকে জোরালো কথা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাদেরকে জানিয়েছি, এ সরকারের অন্যতম ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা। তারা বলেছেন যে, এ নিয়ে কাজ করছে সরকার। দ্রুত সমাধানের চেষ্টা করবে বলে জানিয়েছে।

বৈঠকে আইনশৃঙ্খলা নিয়েও কথা হয়েছে বিএনপির প্রতিনিধি দলের। এ নিয়ে দলের মহাসচিব সাংবাদিকদের বলেন, এখন অপারেশন ডেভিল হান্ট চলছে, অতীতের মতো কোনো কিছুর যেন পুনরাবৃত্তি না হয় তা বলেছি। কোনো নির্দোষ বা নিরাপরাধ ব্যক্তি যেন এই অভিযানের শিকার না হন।

মির্জা ফখরুল বলেছেন, সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে তার দায় সরকার এড়াতে পারে না। ফ্যাসিবদকে কথা বলার সুযোগ করে দিয়েছে।

এদিকে, আজ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে মির্জা ফখরুলকে প্রশ্ন করা হয়, স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে কোনো কথা হয়েছে কি না? তিনি স্পষ্ট জানিয়ে দেন, কথা হয়নি। জাতীয় নির্বাচনের আগে কোনও নির্বাচন মানবে না তার দল বিএনপি।

একই রকম সংবাদ সমূহ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রমবিস্তারিত পড়ুন

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি কারও ওপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন
  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান