রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ভোটিং পদ্ধতির আশাবাদ সিইসির

কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ভোটিং পদ্ধতি চূড়ান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন।

‘প্রক্সি ভোটিং’ পদ্ধতি নিয়ে ছোট পরিসরে প্রবাসীদের ভোট চালুর উদ্যোগে বিশেষজ্ঞদের নিয়ে একটি কর্মশালা করেছে নির্বাচন কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মঙ্গলবার দিনব্যাপী ‘প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণ’ শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন কর্মকর্তাসহ ৮০ জন অংশ নেন।

কর্মশালায় সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি আমরা অগ্রাধিকার দিচ্ছি। বিশেষজ্ঞদের আজকের কর্মশালা থেকে সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ হবে আশা করি। যে পদ্ধতি আপনারা সাজেস্ট করবেন, সে অনুযায়ী আমরা উদ্যোগ নেব। এরপরই পদ্ধতি নিয়ে একটা আর্কিটেকচার দাঁড় করানো হবে।

পাইলটিংয়ের মাধ্যমে কোনো কোনো দেশে ভোটিং পদ্ধতি চালু করা হবে বলে জানান তিনি।

সিইসি বলেন, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রবাসীদের বাস্তবতা বিবেচনায় আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এক ওয়ার্কশপ থেকে একটি হোক বা কোন কোন দেশে পাইলট প্রোগ্রাম করা যায় সে পরামর্শ দিন। প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে যে পদ্ধতিতেই আমরা আগাই না কেন, প্রথমে পাইলটিং, পরে স্বল্প পরিসরে করতে হবে, এরপর বড় পরিসরে যেতে হবে।

তিনি জানান, বর্তমানে দেশের মধ্যে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু রয়েছে। নিবন্ধিত ভোটাররা, যারা কারাগারে বা আইনি হেফাজতে আছেন, বাংলাদেশি প্রবাসীরা এবং নির্বাচনি কর্মকর্তা কর্মকর্তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার ব্যবহার করতে পারেন।

ইসি কর্মকর্তারা জানান, পোস্টাল ও অনলাইন ভোটিংয়ের চেয়ে ‘প্রক্সি ভোটিং’ পদ্ধতিকে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি এবং সরকারি-বেসরকারি-উন্নয়ন সহযোগীদের মতামত নেয়ার জন্য বিশেষজ্ঞদের নিয়ে এ কর্মশালা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকেবিস্তারিত পড়ুন

চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনেরবিস্তারিত পড়ুন

শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী

শিক্ষক দিবস উপলক্ষ্যে সারা দেশের ১০০ গুণী শিক্ষককে এক লাখ টাকা করেবিস্তারিত পড়ুন

  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচনের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল দেওয়া হবে: ইসি মাছউদ
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী
  • মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন
  • সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর : আইজিপি
  • বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু হয়েছে ভিলেন: তাজুল ইসলাম
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী