সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘প্রাতিষ্ঠানিক সংস্কার’ থেকে দূরে সরে যাচ্ছে সরকার : হাসনাত

জনমানুষের কাঙ্ক্ষিত ‘প্রাতিষ্ঠানিক সংস্কার’ থেকে সরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘রাষ্ট্রে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তবে সরকার সেই পথ থেকে অনেকটাই দূরে সরে গেছে।’

রোববার (০৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনের ‘জ্বালানি নিরাপত্তা : বর্তমান সংকট এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের জুডিশিয়ারি স্বাধীন হওয়ার কথা ছিল, আমলাতন্ত্রে বড় ধরনের পুনর্গঠন হওয়ার কথা ছিল। পুলিশ সংস্কার কমিশন গঠনের কথাও ছিল। কিন্তু এসব ক্ষেত্রেই কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘সরকার সবকিছু নিয়ন্ত্রণে রাখার প্রবণতা থেকে বের হতে পারছে না। সরকার মনে করছে, সবকিছু নিয়ন্ত্রণ করতে না পারলে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। কিন্তু এই মানসিকতা সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।’

জ্বালানি খাতের প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, ‘জ্বালানিতে স্বনির্ভরতা অর্জন না হলে শিল্প ও বাণিজ্য খাত ক্ষতিগ্রস্ত হবে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বড় বড় শিল্পপ্রতিষ্ঠান প্রতিবছর সংকটে পড়ছে।’

এ বিষয়ে অভিযোগ করে তিনি বলেন, ‘আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে দেশের অর্থনীতি চাপে রয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে পর্যাপ্ত বিনিয়োগ না হওয়াও একটি বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি।’

প্রতিবেশী দেশগুলোর উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তান জ্বালানি উৎস বৈচিত্র্যকরণে এগিয়েছে। তারা নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে, ফলে বৈশ্বিক অস্থিরতার প্রভাব তুলনামূলক কম পড়ছে। আমাদেরও আমদানি নির্ভরতা থেকে বের হয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে। না হলে জ্বালানি সংকট আরও প্রকট হবে।’

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ