মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফাইজার-অ্যাস্ট্রাজেনেকা টিকার মিশ্রণ অধিক কার্যকর: গবেষণা

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা মানুষ। এই ভাইরাস প্রতিরোধে বেশ কয়েকটি টিকা বের হলেও ভাইরাসের চরিত্রের পরিবর্তনের ফলে থামানো যাচ্ছে না এর প্রকোপ।

এর মধ্যেই এবার কিছুটা স্বস্তির খবর এল। সেটি হল- দুই ডোজের কোভিড-১৯ টিকার একটি অ্যাস্ট্রাজেনেকা আর একটি ফাইজারের নিয়ে অধিক মাত্রায় প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে।

এতে একদিকে যেমন বেশি হারে কোভিড-১৯ বিরোধী এন্টিবডি তৈরি হয়, অন্যদিকে টি-সেল রেসপন্সও ভাল পাওয়া যায়।

৮৩০ জনের ওপর গবেষণা চালিয়ে এ ফলাফল পেয়েছে অক্সফোর্ড। এক্ষেত্রে দু’ টি ভিন্ন টিকার দু’ টি ডোজ একটির পর আরেকটি ১২ সপ্তাহ ব্যবধানে নিতে হয়।

ফাইজারের এক ডোজ নেওয়ার ১২ সপ্তাহ পর অ্যাস্ট্রাজেনেকার এক ডোজ নিলে উচ্চমাত্রায় এন্টিবডি তৈরি হয়। আর অ্যাস্ট্রাজেনেকার এক ডোজের ১২ সপ্তাহ পর ফাইজারের এক ডোজ নিলে সবচেয়ে ভাল টি-সেল রেসপন্স পাওয়া যায়।

অক্সফোর্ডের পরিচালিত গবেষণাটির আরও বলছে, দুই ডোজের অ্যাস্ট্রাজেনেকার টিকার চেয়ে দুই টিকার এই মিশ্রণে অধিক কার্যকরী ফল পাওয়া গেছে।

এই গবেষণার সঙ্গে যুক্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথিউ স্ন্যাপ বলেন, এটা উৎসাহব্যঞ্জক। দুই টিকার দুই ডোজের এই মিশ্রণে এন্টিবডি এবং টি-সেল রেসপন্স ভাল।

বৃটেনে টিকা কার্যক্রমে চল্লিশোর্ধ্বদের ৮ সপ্তাহ ব্যবধানে দুই ডোজ দেওয়া হচ্ছে। আর অন্য প্রাপ্ত বয়স্কদের দেওয়া হচ্ছে ১২ সপ্তাহের ব্যবধানে দুই ডোজের টিকা।

সূত্র: বিবিসি, নিউইয়র্ক টাইমস ও আল-জাজিরা

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

ভারতের গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার অপ্রত্যাশিত : তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতেবিস্তারিত পড়ুন

  • অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে : শামা ওবায়েদ
  • ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু
  • জামায়াতকে ছাড় দিতে নারাজ এনসিপি, হঠাৎ কৌশলগত সিদ্ধান্ত
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌমন্ত্রী