বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেসবুকে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ায় ছাত্রীর আত্মহত্যা!

ফেসবুকে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ায় মাদারীপুরের শিবচরে লিপি আক্তার (১৭) নামের দশম শ্রেণির এক ছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে।

এলাকাবাসী ও পারিবার সূত্র জানায়, শিবচরের উপজেলার কাদিরপুর গ্রামের জনৈক বখাটে যুবক মো. রনি বেপারীর সঙ্গে একই উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামের দুবাই প্রবাসীর মেয়ে লিপি আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ছেলের পক্ষের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে মেয়ের পক্ষ। এরপর থেকেই বখাটে রনি বেপারী ফেসবুকে ‘নিঝুম রাতের নিল পরি’ (ফেক ও ভুয়া) আইডিতে মেয়েটির কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপলোড করে। ওই ক্ষোভে শুক্রবার (১৯ ফেব্রয়ারি) সন্ধ্যায় কীটনাশক পান করে লিপি। পরে গুরুতর অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে ফরিদপুর এবং পরে ঢাকা মেডিকেলে নেয়ার পর রোববার (২১ ফেব্রয়ারি) সকালে মারা যায়।

লিপি আক্তার মাদারীপুরের শিবচরের উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামের দুবাই প্রবাসী দুলাল ফরাজির মেয়ে। সে পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

এলাকার একাধিক সূত্র জানায়, ‘নিঝুম রাতের নিল পরি’ নামের ওই ফেক আইডিটি মো. রনি বেপারীর।

নিহতের চাচা ইউসুফ রাজি জানান, লিপি আক্তারের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় বিগত দুদিন আগে সে কীটনাশক পান করে। রোববার সকালে সে ঢাকায় মারা যায়।

শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মো. রহমত আলী জানান, দুবাই প্রবাসী দুলাল ফরাজির মেয়ে লিপি আক্তার শুক্রবার সন্ধ্যায় কীটনাশক পান করে। গুরুতর অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে প্রথমে ফরিদপুর ও পরে ঢাকা নেয়ার পর রোববার (২১ ফেব্রয়ারি) সকালে মারা যায়।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন জানান, পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। ময়না তদন্তে জন্য লাশ মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক