রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেসবুকে ছড়িয়ে পড়া তাপমাত্রা বৃদ্ধির তথ্যটি গুজব

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৯ এপ্রিল থেকে দেশে তাপমাত্রা ৪৭ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃদ্ধি পাবে এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে। এই খবরটি বানোয়াট ও মিথ্যা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, বিষয়টি ভুয়া, বানোয়াট ও মিথ্যা। পাশাপাশি, ২৬ ও ২৭ এপ্রিল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারাদেশের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এর আগে আজ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত এক আবহাওয়া বার্তায় বলা হয়, বুধবার (২৯ এপ্রিল) ঢাকাসহ সারাদেশে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তা অব্যাহত থাকতে পারে। সেইসাথে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং ওইদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সম্প্রতি ফেসবুকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরাত দিয়ে গুজব ছড়ানো হয় যে, বুধবার (২৯ এপ্রিল) থেকে কোনো ব্যক্তি যেন বাইরে (খোলা আকাশের নিচে) না যান, কারণ আবহাওয়া দফতর জানিয়েছে যে, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অথচ ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা এমন কোনো বার্তা প্রচার করেনি।

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজরবিস্তারিত পড়ুন

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • টকশোতে অংশ নেওয়া নেতাদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
  • আমাদের কাছে ধর্মীয় ভেদাভেদ নেই : প্রধানমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান
  • সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ
  • ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী