শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেসবুকে ডার্ক মোড চালু করার নিয়ম ও সুবিধা

মোবাইলফোন বা যে কোনো অ্যাপে ডার্ক মোড অপশন অনেক পুরোনো। এমনকি বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে এই ফিচারটি। তবে অনেকেই এখনও এটির ব্যাপারে জানেনই না। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও রয়েছে এই সুবিধা। ফেসবুক এর বর্তমান সংস্করণে মোবাইল ও ডেস্কটপ, উভয় প্ল্যাটফর্মে ডার্ক মোড ব্যবহার করা যাচ্ছে।

ডার্ক মোড ব্যবহারের রয়েছে নানান সুবিধা। এর ব্যবহারে ডিভাইসের ব্যাটারি পাওয়ার সেভ হয় কিছুটা, এমনও দেখা গিয়েছে। বিশেষ করে অ্যামোলেড স্ক্রিনযুক্ত ডিভাইসে ব্ল্যাক কালার সম্পূর্ণ ব্ল্যাক হওয়ায় ডার্ক মোডে কিছুটা হলেও ব্যাটারি সাশ্রয় হবে। এছাড়া চোখের জন্য বাড়তি স্বস্তি তো রয়েছেই!

চলুন জেনে নেওয়া যাক ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম এবং এর সুবিধাগুলো-

> ফেসবুক ডার্ক মোড চালু করলে ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট এর ডিফল্ট উজ্জ্বল ইন্টারফেস এর বদলে ডার্ক ব্যাকগ্রাউন্ড ব্যবহার হয়।
> বেশিরভাগ মানুষ ডার্ক মোডের স্ক্রিনে চোখ রাখতে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করে। এছাড়াও ডার্ক মোড কম ব্যাটারি পাওয়ার ব্যবহার করে। তবে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।
> ফোনের ব্যাটারি লাইফ সাশ্রয় করতে ভূমিকা রাখে এই ফেসবুক ডার্ক মোড। ফেসবুক এর পাশাপাশি অন্যসব অ্যাপে ডার্ক মোড ব্যবহার করলে ফোনের ব্যাটারি লাইফ বৃদ্ধি পাবে। যদিও সকল ডিসপ্লের ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হতে পারে।

কম্পিউটারে ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম
> যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করুন
> টপ রাইট কর্নারে থাকা মেন্যু বাটনে ক্লিক করুন
> Display & Accessibility তে ক্লিক করুন
> Dark Mode এর নিচে থাকা On অপশন সিলেক্ট করে ডার্ক মোড চালু করুন

অ্যান্ড্রয়েডে ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম
> ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
> হ্যামবার্গার মেন্যুতে ট্যাপ করুন
> এরপর Settings এ ট্যাপ করুন
> Dark Mode অপশনটি ট্যাপ করে On সিলেক্ট করার মাধ্যমে ডার্ক মোড চালু করুন

আইফোনে ডার্ক ফেসবুক চালু করার নিয়ম
> ফেসবুকে অ্যাপে প্রবেশ করে হ্যামবার্গার মেন্যুতে ট্যাপ করুন
> নিচের দিকে স্ক্রল করে Settings & Privacy তে ট্যাপ করুন
> Dark Mode এ ট্যাপ করে On সিলেক্ট করে ডার্ক মোড চালু করুন।

একই রকম সংবাদ সমূহ

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধবিস্তারিত পড়ুন

জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ঐক্যবদ্ধভাবেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস