শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বগুড়ার শিবগঞ্জে উচ্চ মাধ্যমিকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শিবলী আকতার বানু

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে কলেজ শাখায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন শিবলী আক্তার বানু।

সে উপজেলার বিহার ইউনিয়নের শোলাগাড়ি গ্রামের উপাধ্যক্ষ আশরাফুজ্জামান মন্টুর সহধর্মিণী।

২০০০সালে কলেজটি প্রতিষ্ঠার পর থেকে ২০ বছরের অধিক সময় ধরে সে কলেজটিতে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে পাঠদান করছে।

গত ২১মে শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাচক প্যানেল নিদিষ্ট ছক অনুসরণ করে যাচাই বাছাই শেষে তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ শাখা) নির্বাচিত করেন।

ঐ কলেজের এইচএসসি ২য় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী তাবাসসুম জান্নাত রিপা বলেন, ম্যাম সিলেবাস অনুযায়ী সুচারুভাবে ক্লাস নেয়। তার এ অর্জনে আমরা আনন্দিত হয়েছি।

এবিষয়ে প্রভাষক শিবলী আক্তার বানু বলেন, আমাকে উপজেলা নির্বাচক প্যানেল শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদেরকে পাঠদানের যথাসাধ্য চেষ্টা করি।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, দক্ষতার ভিত্তিতে এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে প্রভাষক শিবলী আক্তার বানুকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য, শিবলী আকতার বানু বর্তমানে বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা শাখার সহসভাপতির দায়িত্ব পালন করছে। পূর্বে তিনি বগুড়া পল্লি বিদ্যুৎ সমিতির ২বার সাবেক মহিলা পরিচালক ও সহ-সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সম্মাননা এবং বিষয়ভিত্তিক বেশকিছু প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে।

একই রকম সংবাদ সমূহ

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধবিস্তারিত পড়ুন

জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ঐক্যবদ্ধভাবেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস