বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করতে এসে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এই আয়োজনটা ছিল মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২০ সালে। করোনার কারণে হঠাৎ তখন স্থগিত করে এবার আয়োজন করছি। যদিও আবার নতুন করে করোনা দেখা দিয়েছি। আমি চাইবো সকলে স্বাস্থ্য সুরক্ষার দিকটা নজরে রেখে, সমস্ত খেলা নিশ্চিত করবেন।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু গেমসের মশাল প্রজ্জ্বালন হয়েছে টুঙ্গিপাড়া থেকে। যে মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন, সে মাটিতেই তিনি ঘুমিয়ে আছেন। সেখান থেকে গেমসের মশাল প্রজ্বালিত হয়, পরে তা ঢাকা নিয়ে আসে। এ জন্য সকলকে ধন্যবাদ জানাই।’

৮ বছর আগে ২০১৭ সালে সর্বশেষ বাংলাদেশ গেমস হয়েছিল। এর মধ্যে দিয়ে ভাঙলো দীর্ঘদিনের অচলায়তন। আজ থেকে শুরু হওয়া বাংলাদেশ গেমসের এই আসর চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এক যোগে আট বিভাগের ২৯টি ভেন্যুতে চলবে খেলা। ৩১টি খেলায় মোট ইভেন্ট সংখ্যা ৩৭৮টি। ১২৭১টি পদকের জন্য লড়বেন প্রায় ৮ হাজার খেলোয়াড়।

তবে কিছু কিছু খেলা শুরু হয়ে গেছে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই। মেয়েদের ক্রিকেট চালু হয়ে শেষ হয়ে গেলেও চলছে পুরুষ ও মহিলা ফুটবল।

একই রকম সংবাদ সমূহ

১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, এটা ১২০ শতাংশ নিশ্চিত বলেবিস্তারিত পড়ুন

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারবিস্তারিত পড়ুন

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৮শ’ ৫১টিতেবিস্তারিত পড়ুন

  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর