শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বন্যায় সিলেটবাসীর দুর্দশা লাঘবে ত্রাণসহ সবধরনের সহযোগিতা দেয়া হবে- পররাষ্ট্রমন্ত্রী

আকস্মিক বন্যায় সিলেটবাসীর দুর্দশা লাঘবের জন্য সরকারের পক্ষ হতে ত্রাণসহ সবধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি আজ সিলেটে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ জনগণের যেকোনো দুঃসময়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জনগণের পাশে রয়েছেন। বন্যাকবলিত জনসাধারণকে প্রয়োজনীয় সবধরনের সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সিলেটের এই আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যা যা করণীয় তা করা হবে এবং যত ত্রাণ প্রয়োজন হয় তা দেয়া হবে। সিলেটে বন্যা প্রতিরোধে সুরমা ও কুশিয়ারা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং করা হবে বলেও মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, সিলেট সদরে বন্যাকবলিত মানুষের জন্য ইতিমধ্যে ৩৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, প্রয়োজনে আরো আশ্রয় কেন্দ্র খোলা হবে।

সিলেটের বন্যা পরিস্থিতি দেখতে মন্ত্রী আজ সিলেটে পৌঁছে সরাসরি সিলেট সদরের বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শনে যান এবং বন্যাকবলিত মানুষের সাথে কথা বলেন। তিনি প্রথমে চালিবন্দর রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে মিরাবাজার কিশোরী মোহন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়গ্রহণকারী বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ কামরুল হাসান, সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর পর মন্ত্রী সিলেট সদরের কান্দিগাঁও ইউনিয়নের বন্যাকবলিত বাদাঘাট এবং হাটখোলা ইউনিয়নের শিবের বাজার এলাকা পরিদর্শনে যান। তিনি সেখানকার বন্যাদুর্গত মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত সিলেট জেলার বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে মতবিনিময় সভায় যোগ দেন। সভায় সিলেট জেলার সার্বিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা, ত্রাণ ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সিলেটের বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ

আকস্মিক ও ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের ত্রাণ ও মানবিক কার্যক্রমেবিস্তারিত পড়ুন

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ
  • আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জি এম তো নাই’, বাতিল হলো প্রশ্ন
  • স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত
  • আসিফসহ তার অপকর্মের ‘নেপথ্যের নায়কদের’ তথ্য চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি